
মনোলোক : দেশীয় সিনেমার এই সময়ের নাম্বার ওয়ান তারকা শাকিব খান দেশে নেই বর্তমানে তিনি শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন। কিন্ত এরইমধ্যে স্যোশাল মিডিয়ায় তাকে ঘিরে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে।
লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছেন।
ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ।
Leave a Reply