
মনোলোক : বগুড়ার ধুনট উপজেলার তরুণ আলোকচিত্রী ও ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আরিফুল আমিন। তিনি প্লাবন আমিন নামে সমাধিক পরিচিত। প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পড়ালেখা করলেও অর্ধযুগ ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন । করোনা মহামারিসহ, জুলাই গণঅভ্যুত্থান ও দেশের চলমান নানা ইস্যুতে ছবি তুলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। ইতিপূর্বে তার তোলা দৃষ্টি নন্দন ছবি দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে বহুবার প্রকাশিত হয়েছে। তার আলোকচিত্রী প্রকাশের ধারাবাহিকতায় তার সাফল্যের সাথে যুক্ত হলো আরো এক কৃতিত্ব। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তোলা তার একটি ছবি যেমন আলোচিত হয়েছে তেমনই সেই ছবি প্রকাশিত হলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনে।
এ বিষয়ে তরুণ আলোকচিত্রী ও ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আরিফুল আমিন বলেন, আমি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া করলেও ছবি তোলার প্রতি আমার এক ধরনের বিশেষ অনুভুতি কাজ করতো। অনুভুতি থেকেই আমি প্রকৃতি, পরিবেশ, গ্রামীন জীবনযাত্রাসহ দেশের চলমান বিভিন্ন পেক্ষাপটের চিত্র ক্যামেরায় ধারন করা শুরু করি। আমার তোলা ছবি দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর থেকে ছবি তোলার প্রতি আমার আগ্রহ আমার অনেকটা বেড়ে যায়। বর্তমানে আমি একটি গন্যমাধ্যমে কর্মরত আছি।
সম্প্রতি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তোলা তার একটি ছবি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ছবি প্রকাশের পর থেকে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
Leave a Reply