
মনোলোক : সব মিলিয়ে বলি অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা। তবে, অভিনেতার জীবনসঙ্গিনীর সম্পত্তির পরিমাণ তার তিন গুণ।
বাবা বলিউডের ‘শাহেনশা’। মা অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত। স্ত্রী বিশ্বসুন্দরী। তবে সম্পত্তির নিরিখে বলি অভিনেতাকে ছাপিয়ে গিয়েছেন তাঁর অভিনেত্রী স্ত্রী। বলি নায়কের তিন গুণ সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রীর। মোট কত সম্পত্তি রয়েছে অভিষেক বচ্চনের।
২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিষেকের। কেরিয়ারের প্রথম ন’-দশ বছরে পর পর ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কেরিয়ারের গতিও যেন শ্লথ হতে শুরু করে।
২০০৭ সালে বলি অভিনেত্রী এবং বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাইকে বিয়ে করেন অভিষেক। বিয়ের পর বড়পর্দায় কম দেখতে পাওয়া যেত ঐশ্বর্যাকে। তবুও সম্পত্তির নিরিখে ঐশ্বর্যাকে ছুঁতেও পারেননি বচ্চন পরিবারের পুত্র।
বড়পর্দার তুলনায় ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি বেশি সক্রিয় হয়েছেন অভিষেক। বলিপাড়া সূত্রে খবর, ছবিপ্রতি ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন তিনি।
তবে, ঐশ্বর্যার মোট সম্পত্তি অভিষেকের তিন গুণ।
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ঐশ্বর্যা। তার তিন বছর পর ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আগমন নায়িকার।
দেশি-বিদেশি একাধিক সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসাবে দেখা যায় ঐশ্বর্যাকে। কোনও কোনও সংস্থার সঙ্গে দীর্ঘস্থায়ী চুক্তিও রয়েছে তাঁর। জানা গিয়েছে, বিজ্ঞাপনপ্রতি ৬ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।
মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকায় সাড়ে ৫ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন ঐশ্বর্যা। পাঁচ বেডরুমবিশিষ্ট এই ফ্ল্যাটের মূল্য ২১ কোটি টাকা।
২০১৫ সালে মুম্বইয়ের ওরলিতে একটি বহুতলের ৩৭তলায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে ঐশ্বর্যার। সেই সময় ২১ কোটি টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনলেও বর্তমানে তার বাজারমূল্য আরও বেড়েছে।
২০২২ এবং ২০২৩ সালে ‘পোন্নিয়িন সেলভন’ ছবির দু’টি পর্বে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্যা। ২০২৩ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। জানা গিয়েছে, ছবিপ্রতি ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক অভিনেত্রীর।
২০২৬ সালের বিভিন্ন রিপোর্ট ও রিয়্যাল এস্টেট তথ্য অনুযায়ী, ঐশ্বর্যার মোট সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮০০ থেকে ৯০০ কোটি টাকা।
Leave a Reply