
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ :গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওরিন পরিবহনের এক চালককে মারধরের অভিযোগ এনে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন পরিবহন চালক ও শ্রমিকরা।
আজ (৫ মার্চ) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের জাহানারা মার্কেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা।
এ সময় তারা অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওরিন পরিবহনের এক চালককে মারধরের অভিযোগ ওঠার পরপরই ক্ষুব্ধ হয়ে বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা সড়কে গাড়ি দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা ও হাইওয়ে থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
Leave a Reply