
মনোলোক: গাইবান্ধার সাহসী সাংবাদিক শাহরিন সুলতানা সুমা আজ হাসপাতালের বেড থেকে আদালতের বারান্দায় ঘুরছেন বিচারের আশায়। সংবাদ সংগ্রহের জন্য গিয়ে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। অপরাধীরা প্রভাবশালী হওয়ায় এখন সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে।
প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন—আইন ও ন্যায়বিচারের স্বার্থে এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

পরে তিনি গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখিত আসামিরা হলেন—
১️⃣ শাকিব মিয়া
২️⃣ শাহিন মিয়া
৩️⃣ যুবরাজ
৪️⃣ শাহিনুর বেগম
এদিকে মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আদালত সাক্ষ্য গ্রহণের কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
📌 মনোলোক | Monolok

🟥 এক নারী সাংবাদিকের আর্তনাদ, বিচার কি মিলবে না?
Leave a Reply