
বিমানে সব পোশাক খুলে ফেললেন যাত্রী, মাঝপথেই জরুরি অবতরণ করলেন পাইলট
মনোলোক : বিমান তখন আকাশে। কিছুক্ষণ হল মাটি ছেড়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছে। বিমানে যাত্রীরা যে যাঁর মত বসে। খুব দূরের যাত্রা নয়। এই সময় এক শান্ত বিমানে এক যাত্রীর কাণ্ড সকলের নজর কেড়ে নেয়।
তিনি বেশ বসেছিলেন নিজের সিটে। আচমকা সেখান থেকে উঠে পোশাক একের পর এক ছাড়তে শুরু করেন। এভাবে সব পোশাক ছেড়ে ফেলেন তিনি। পরনে তখন কেবল একটি অন্তর্বাস। ছুটে আসেন বিমানকর্মীরা। তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কারও কথা শুনতে নারাজ ওই ব্যক্তি।
তিনি বরং কোনও কথায় কান না দিয়ে লাফ দিয়ে উঠে পড়েন একটি সিটে। তারপর সেখান থেকে নেমে বাথরুমে ঢুকে পড়েন। আবার বাথরুম থেকে বেরিয়ে এসে বিমানের বন্ধ দরজার দিকে চলে যান। বলতে থাকেন কেউ যেন তাঁকে ছোঁয়ার চেষ্টা না করেন।
তারপর আবদার শুরু করেন বিমানের দরজা খুলে দিতে হবে। তিনি নিচে ঝাঁপ দেবেন। বিমানকর্মীরা বোঝানোর চেষ্টা করলে তিনি অশ্রাব্য ভাষা প্রয়োগ শুরু করেন। যাত্রীদের বোঝানোর চেষ্টাও বিফলে যায়।
এয়ার এশিয়ার বিমানটি ভিয়েতনাম থেকে থাইল্যান্ড যাচ্ছিল। তার সঠিক গন্তব্যে পৌঁছনোর আগে থাইল্যান্ডেরই রাজধানী শহর ব্যাংককের দন মুয়াঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস
ওই ব্যক্তির আচরণের কথা জানার পর বিমানচালক আর কোনও ঝুঁকি নিতে চাননি। বিমানবন্দরে অবতরণের পরও তাঁর কাণ্ডকারখানা থামেনি। বিমানের দরজায় সিঁড়ি লাগানোর আগেই তিনি দরজা খুলে সোজা টারম্যাকে লাফ দেন। পরনে তখনও কেবল একটি অন্তর্বাস। পায়ে আঘাতও লাগে তাঁর।
সূত্র : নীলকন্ঠ.ইন
Leave a Reply