আন্তর্জাতিকল| মনোলোক প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে রাশিয়ার মস্কোতে চিকিৎসাধীন রয়েছেন। কুয়েতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘আল জারিদা’র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষ রুশ সামরিক বিমানে অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পরপরই খবর আসে, ওই একই হামলায় তিনিও মারাত্মকভাবে জখম হয়েছিলেন।
প্রেসিডেন্ট পুতিনের সরাসরি তত্ত্বাবধান ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ ও ‘দ্য সান’-এর তথ্যমতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত উদ্যোগে মোজতবাকে মস্কোর একটি বিশেষায়িত স্থানে রাখা হয়েছে। সেখানে তার পায়ে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন অভিযানে ‘অপারেশন এপিক ফিউরি’র প্রভাবে তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে যকৃৎ ও পাকস্থলী মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কিছু অসমর্থিত সূত্র দাবি করছে, মোজতবা খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। ইরানের শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ রেজা জাফারগান্দি তার চিকিৎসার তদারকি করছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়াশিংটনের গোয়েন্দা তথ্য অনুযায়ী মোজতবা স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হতে পারেন।
ইরান সরকার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করলেও বিস্তারিত তথ্য প্রকাশে অনীহা দেখাচ্ছে। এমনকি খোদ ইরানি সামরিক কমান্ডারদের একটি বড় অংশই তাদের নতুন নেতার বর্তমান অবস্থান সম্পর্কে অন্ধকারে রয়েছেন বলে ‘দ্য টেলিগ্রাফ’ দাবি করেছে।











Leave a Reply