
মনোলোক : বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আল জুফায়ার ঘাঁটির কাছে এই বিস্ফোরণ হয়, যার ফলে সেখানে ধোঁয়া উড়তে দেখা যায় । এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো পুরোপুরি জানা যায়নি, তবে এটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার ইঙ্গিত দেয় ।
মনোলোক : পশ্চিম এশিয়ায় একের পর এক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ ইরানের! মুহুর্মুহু বিস্ফোরণ দুবাই, দোহা-সহ একাধিক শহরে…..
আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
তেহরানে মার্কিন হামলার পরে এ বার পাল্টা আক্রমণ শুরু করে দিল ইরান। হামলার প্রাথমিক ধাক্কার কিছু ক্ষণের মধ্যেই ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছু়ড়েছে তেহরান। ইরানের সংবাদসংস্থা ‘ফার্স’ জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা শুরু করেছে ইরানি বাহিনী। রয়টার্স জানাচ্ছে, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনা ছাউনি রয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এক সঙ্গে আমেরিকার অন্তত ছয় বন্ধু দেশে হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
ইজ়রায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহারিন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দুপুরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে কাতারের রাজধানী দোহাতেও। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরশাহীতে এক জনের মৃত্যুও হয়েছে। কাতারের রাজধানী দোহাতেও একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।
Leave a Reply