
মনোলোক : রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ৪ নং ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া বাজার সংলগ্ন এলাকায় আঃ জলিল মেম্বারের সয়ামিলের সাইটঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার দিন ভোর প্রায় ৫:০০টার দিকে হঠাৎ আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই সাইটঘরটি পুড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় সয়ামিলের সাইটঘরসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply