
মনোলোক : গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কালিগঞ্জ থানাধীন এলাকার ঘোনাপাড়া পাথরঘাট সংলগ্ন প্রাঙ্গণে অভিযান চালিয়ে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান থেকে ৩৮ কার্টুন (১,৮২৪ পিস) বিদেশি বিয়ার জব্দ করে কালিগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির তত্ত্বাবধায়ক, পিকআপ চালক ও এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
Leave a Reply