
মনোলোক : রাজশাহী নগরীর ভদ্রা ফ্লাইওভারের নীচে রিকশাচালক এক নারীর গলায় চাকু ধরে ছিনতাই করে পালিয়েছে। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিপা বেগম জানান, সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে মেডিকেল সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে চন্দ্রিমা ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিক্সাচালক হঠাৎ রিক্সা থামিয়ে তার গলায় চা*কু ধরে সব নিয়ে পালিয়ে যায়।
রিপা বেগমের আরও জানান, রিকশাচালক চা*কু বের করে বলে টাকা-পয়সা যা আছে, সব দিয়ে দে। প্রাণের ভয়ে তিনি তার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দেন। এরপর সে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর রিপা বেগম চিৎকার শুরু করলে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পুরো বিষয়টি খুলে বলেন। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ ফেলে ছিনতাইকারী পালায়। সেই ব্যাগটা পুলিশ উদ্ধার করা হলেও ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।
এই বিষয় নিয়ে মতিহার থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রাতে আমাদের টহল টিম সেখানেই ছিল। রিক্স চালাক ছিনতাইকারী হবে সেটা কেই বুঝতে পারেনি। আমরা ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply