
মনোলোক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি সম্পর্কে বর্তমানে যা জানা যায় , চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ দেওয়ার সময় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মরদেহটি বেশ কয়েকদিন আগের হতে পারে। এখনও ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় সনাক্তে
কাজ করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মরদেহটি বেশ কয়েকদিন আগের হতে পারে। এখনও ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে।
Leave a Reply