
মনোলোক : ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
সেন্টকমের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, ‘কেসি–১৩৫’ রিফুয়েলিং বিমানে ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে।
রিফুয়েলিং ট্যাঙ্কারটি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে অংশ নিয়েছিল। ঘটনাটিতে দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
Leave a Reply