
নাজিরপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে নিহত ১, আহত ২
মনোলোক / নাজিরপুর (পিরোজপুর):
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতির সময় বাড়ির মালিকের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাত বাহাদুর (১৯)।
রবিবার (১৯ এপ্রিল) রাত দেড়টার দিকে ৭–৮ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকলে পরিবারের প্রতিরোধে সংঘর্ষ বাধে। পরে স্থানীয়দের উপস্থিতিতে ডাকাতরা পালিয়ে যায়। আহত এক ডাকাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডাকাত দুলাল রাড়ী (২৬), বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা। আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Leave a Reply