এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে থাকে আবেগ, উৎকণ্ঠা। কেন্দ্রে ঠিকমত পৌঁছানো নিয়ে থাকে দুশ্চিন্তা। রাজধানীতে ডিএমপির ট্রাফিক বিভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের এই দুশ্চিন্তা দূর করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া বিদ্যালয়ের মাঠে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে অভিভাবকদের বসার ব্যবস্থা করার পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে। যানবাহন পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে সুপরিকল্পিত পদক্ষেপ, যাতে অভিভাবকদের ভোগান্তি কমে।
পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করা হচ্ছে এবং বিভিন্ন সড়কে ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষার্থীদের যে কোনো সমস্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে। সূত্র : ডিএমপি নিউজ









Leave a Reply