
মনোলোক / মার্চ ২৮, ২০২৬: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৪ তম পর্বের দ্বিতীয় পর্যায় বা সিরিজের হামলাগুলো চালিয়েছে।
এই পর্যায়ের হামলায় কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন-সন্ত্রাসী সেনাদের কয়েকটি ঘাঁটিকে টার্গেট করা হয় বিধ্বংসী কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের মাধ্যমে।
আইআরজিসি’র নৌ-শাখার বিবৃতির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই হামলায় বহু মার্কিন মেরিন সেনা হতাহত হয়েছে। আইআরজিসি’র নৌ-শাখা বলেছে, এ অঞ্চলে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাদের অবস্থান যেখানেই থাকুক না কেন তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।
এদিকে আলখারাজ ঘাঁটিতে একটি মার্কিন জ্বালানী পরিবহন বিমান ইরানি হামলায় ধ্বংস হয়েছে বলে ইরানের খাতামুল আম্বিয়া (আ) সামরিক ঘাঁটির মুখপাত্র খবর দিয়েছেন।