
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষী বাহিনী র অভিযানে সীমান্ত থেকে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ১৮ লক্ষ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে ফরেস্ট ও গুইবিল নামক স্থান হতে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১৮ লক্ষ টাকা। জব্দকৃত ভারতীয় গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত ও চোরাচালান দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি। এ ব্যপারে কাউকে গ্রেফতার করা যায়নি।
Leave a Reply