
মোঃ সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮) মূল পরিকল্পনাকারী
ঘটনাক্রম ও গ্রেফতার অভিযান /
রবিবার (১৫ মার্চ), রাত ৮:৩০
শহীদ মিনারের পশ্চিম পাশে মোটরবাইক পার্ক করার পর রাকিবুল ইসলামকে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির হামলা, গুলি ও ধারালো অস্ত্রের আঘাত। পথচারীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানায় মামলা
রবিবার (১৫ মার্চ) রাত
ঘটনাস্থলে জনগণের সহায়তায় মোঃ গোলাম রসুল
শিহাবকে গ্রেফতার।
সোমবার (১৬ মার্চ)
খুলনার লবনচরা থানা এলাকায় অভিযান চালিয়ে
দুপুর ২টায় মোঃ রাফিন শেখ ও সন্ধ্যা ৭টায়
শাহারিয়ার নাজিম জয় গ্রেফতার ।
মঙ্গলবার (১৭ মার্চ)
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায়
দুপুর ১২:১০ মিনিটে মোঃ সাগর ফকির গ্রেফতার।
0000
উদ্ধারকৃত পিস্তল ও ৪ রাউন্ড গুলি
বুধবার (১৮ মার্চ), রাত ৩:০০ গোপালগঞ্জের কাশিয়ানী থানায় সিটিটিসির অভিযানে ভাড়াটে খুনি ও খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিন সাগর ওরফে সাকা গ্রেফতার গিম্ভল ও গুলি উদ্ধার
অন্যান্য জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রত্রিয়াণীন।
সার্চ: Shahbagh Thana & CTTC
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ
বিষয়বস্তু: অপরাধ, পুলিশ, প্রেসবক্স, ফিচার
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো – ১। মো: গোলাম রসুল শিহাব (২১) ২। মোঃ রাফিন শেখ (২০) ৩। শাহারিয়ার নাজিম জয় (২০) ৪। মোঃ সাগর ফকির (২৬) ও ৫। মোঃ সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম তার মোটরসাইকেল পার্ক করার পরপরই অজ্ঞাতনামা ৫-৬ জন যুবক তার ওপর হামলা চালায়। তারা পিস্তল দিয়ে পেছন থেকে একাধিক গুলি করে। এরপর রাকিবুল রক্তাক্ত অবস্থায় নিচে লুটিয়ে পড়লে অজ্ঞাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
পরবর্তীতে রবিবার (১৫ মার্চ) রাতে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত জনগণের সহায়তায় মো: গোলাম রসুল শিহাবকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে, সোমবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় খুলনা জেলার লবনচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাফিন শেখকে, একই দিনে সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় খুলনা জেলার লবনচরা থানার ৩১ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে শাহারিয়ার নাজিম জয়কে, মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাগর ফকিরকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় সিটিটিসির একটি টিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সালাহউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সালাহউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা জেলার শীর্ষ সন্ত্রাসী ও ভাড়াটে খুনিদের মূল হোতা। তার নেতৃত্বে বেশ কয়েকজন ভাড়াটে খুনি কাজ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply