
মনোলোক ডেস্ক: টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠ ও বাঁশের অস্থায়ী সেতু ভেঙে পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সেতুটি ক্ষতিগ্রস্ত হলে দুর্গাপুর সদর থেকে শিবগঞ্জ বাজারের প্রধান যোগাযোগ পথ বন্ধ হয়ে যায়।
এতে নদীর দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীরা। বর্তমানে ছোট নৌকা ও ফেরির মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে পারাপার চলছে।
স্থানীয়রা জানান, কয়েকটি ছোট ফেরি দিয়ে এত মানুষের চলাচল সম্ভব নয়। তারা দ্রুত সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী কংক্রিট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬
Leave a Reply