
মনোলোক | বিনোদন :
নেটদুনিয়ায় তারকাদের ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। এবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
সম্প্রতি এক পডকাস্টে জাহ্নবী জানান, মাত্র ১৫ বছর বয়সে তিনি প্রথম এমন ঘটনার মুখোমুখি হন। তখন তিনি স্কুলছাত্রী। একদিন দেখেন, তাঁর ছবি বিকৃত করে অশ্লীল ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি তাঁকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল।
জাহ্নবীর ভাষায়, “ওটা ডিপফেক ছিল কি না জানি না, কিন্তু বুঝেছিলাম খুব খারাপ কিছু হচ্ছে। নিজের ছবি ওই জায়গায় দেখে শরীর কেঁপে উঠেছিল।”
তিনি আরও জানান, সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়াকে অভিশাপ মনে হয়েছিল তাঁর। এখনো এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি তৈরির প্রবণতা তাঁকে অস্বস্তিতে রাখে।
অভিনেত্রীর মতে, এসব ভুয়া ছবির কারণে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনেও ভুল ধারণা তৈরি হয়েছে।
📌 মনোলোকের মতমত : প্রযুক্তির অপব্যবহার শুধু তারকাদের নয়, সাধারণ মানুষের জন্যও বড় হুমকি হয়ে উঠছে। সচেতনতা ও আইনি ব্যবস্থা এখন সময়ের দাবি।
Leave a Reply