
রাজশাহীতে লিচু বাগানে হামলার অভিযোগ, আহত যুবক ও মা
মনোলোক : রাজশাহীর চন্দ্রিমা থানার একটি লিচু বাগানে পাহারার সময় যুবক মো: মেহেদী হাসান বাপ্পি ও তার মা নূরজাহান পারভীনের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব রাজশাহীতে লিচু বাগানে হামলার অভিযোগ, আহত যুবক ও মা
মনোলোক : রাজশাহীর চন্দ্রিমা থানার একটি লিচু বাগানে পাহারার সময় যুবক মো: মেহেদী হাসান বাপ্পি ও তার মা নূরজাহান পারভীনের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী বাপ্পির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। ছেলেকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়।
পরিবারের দাবি, হামলাকারীরা লিচু বিক্রির প্রায় ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তারা অভিযোগ করেন, ১৭ বছর আগের সুমন হত্যা মামলার আসামিদের ইন্ধনেই এই হামলা হয়েছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে বাপ্পির বিরুদ্ধেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।শত্রুতার জেরে একদল সন্ত্রাসী বাপ্পির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। ছেলেকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়।
পরিবারের দাবি, হামলাকারীরা লিচু বিক্রির প্রায় ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তারা অভিযোগ করেন, ১৭ বছর আগের সুমন হত্যা মামলার আসামিদের ইন্ধনেই এই হামলা হয়েছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে বাপ্পির বিরুদ্ধেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply