
বিনোদন ডেস্ক | মনোলোক
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বরাবরই ব্যতিক্রমধর্মী ও সামাজিক সচেতনতামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পছন্দ করেন। এবার তিনি অংশ নিয়েছেন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্রে।
জানা গেছে, প্রামাণ্যচিত্রটি নির্মিত হচ্ছে মানুষের মধ্যে জলবায়ু সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে। কাজটি প্রসঙ্গে পূর্ণিমা গণমাধ্যমকে জানান, প্রামাণ্যচিত্রটির মূল ভাবনা তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ থেকেই তিনি এতে যুক্ত হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।
নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্রটিতে ১৯৭০ সালের ভয়াবহ ভোলা বন্যার মর্মান্তিক ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং সচেতনতা বাড়ানো জরুরি—সেসব বিষয়ও এতে গুরুত্ব পেয়েছে।
প্রামাণ্যচিত্রে পূর্ণিমার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান এবং জয় চৌধুরী।
নির্মাতা সূত্রে জানা গেছে, এটি একটি বিশেষ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে তৈরি করা হয়েছে এবং খুব শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
Leave a Reply