
মনোলোক ডেস্ক | জামালপুর | প্রকাশ: ০৮ মে ২০২৬
জামালপুর শহরের বোসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে চার মাস বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা নবজাতকের মরদেহ জঙ্গলে ঘেরা একটি ডোবায় ফেলে রেখে যায়। পরে শিয়াল বা কুকুর সেটিকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে বলে ধারণা করছেন এলাকাবাসী।
রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয় বাসিন্দা রাহুল ইসলাম বলেন,
“আমরা বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ দেখি বিদ্যুতের খুঁটির পাশে একটি নবজাতকের লাশ পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানাই।”
খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন,
“ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
Leave a Reply