
মনোলোক / আন্তর্জাতিক ডেস্ক | ১৩ মে ২০২৬ :
গাজা থেকে ইরান পর্যন্ত বিস্তৃত সামরিক উত্তেজনা ও বহুমুখী সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক কৌশল গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আরবি ২১–এর এক প্রতিবেদনের বরাতে পার্সটুডে জানিয়েছে, দীর্ঘদিনের আগ্রাসী ও সংঘাতনির্ভর নীতির ফলেই তেল আবিব এখন কাঠামোগত অচলাবস্থার মুখোমুখি।
প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ, লেবানন সীমান্তে উত্তেজনা এবং ইরানের সঙ্গে সরাসরি সংঘাত—সব মিলিয়ে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা আগের মতো কার্যকর থাকছে না। বিশেষজ্ঞদের মতে, “গাজায় চূড়ান্ত বিজয়” এখন বাস্তবতার চেয়ে রাজনৈতিক স্লোগানেই সীমাবদ্ধ।
উত্তর সীমান্তে হিজবুল্লাহকে দমন করার প্রতিশ্রুতিও বাস্তব প্রতিরোধের মুখে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সীমান্তবর্তী বেশ কয়েকটি বসতি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার ঘটনাও নিরাপত্তা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করছে।
Leave a Reply