
শৈলকুপায় বজ্রপাতে দুইজন নিহত
ফখরুদ্দিন হৃদয়, ঝিনাইদহ জেলা : মাঠে পেঁয়াজ তোলার সময় হঠাৎ বজ্রপাতে ঝিনাইদের শৈলকুপায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। ঘটনাটি শনিবার (২৮ মার্চ) দুপুর উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে। নিহতরা হলেন, প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)। নিহত দুজনই খড়িবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, খড়িবাড়িয়া গ্রামের মাঠে পেঁয়াজ তুলছিলেন তারা সহ অন্যান্য কৃষক। এসময় হঠাৎ বজ্রপাত হলে ৬ জন আহত হন। পরে সমির ও অপুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।