মনোলোক : পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আজ বুধবার (২৭ মে) রাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান সংবাদমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।আতিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। আমরা একটা শেডে ওটাকে রাখার ব্যবস্থা করেছি। এছাড়া জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই মহিষের খাওয়ার সব ব্যবস্থা করেছে।
জানা গেছে, প্রদর্শনীর জন্য মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। এখন থেকে চাইলে যে কেউ চিরিয়াখানায় গিয়ে এই মহিষকে দেখতে পাবেন।
এর আগে, ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়া হয়। অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
নামের কারণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের মহিষকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। এরপর মহিষটিকে দেখতে সেখানে যান শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ। এমনকি বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও অনেকে মহিষটি দেখতে যান। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে ভাইরাল মহিষটি। বুধবার (২৭ মে) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্রেতাকে তার সম্পূর্ণ মূল্য বুঝিয়ে দিয়ে মহিষটিকে সরকারি প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে এবং সুরক্ষার জন্য এটিকে নিয়মিত দেখভাল করা হবে।
Leave a Reply