
মনোলোক : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাত্র ৬ মাস আগে ধুমধাম করে বিয়ে হওয়া এক তরুণী, প্রথম স্বামীর অজান্তেই তাঁর পুরোনো প্রেমিকের সাথে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সবচেয়ে নাটকীয় মোড় আসে তখন, যখন দ্বিতীয় স্বামীকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠার ঠিক আগমুহূর্তে সেখানে হাজির হন প্রথম স্বামী! লেবুখালী ফেরিঘাট এলাকায় মুহূর্তের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা।
প্রেম, বিয়ে আর সম্পর্কের এই ত্রিমুখী টানাপোড়েন এখন নেট দুনিয়ায় ভাইরাল। তরুণীটি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি আর প্রথম স্বামীর কাছে ফিরবেন না, বরং নতুন স্বামীর সাথেই সংসার করতে চান। অন্যদিকে প্রথম স্বামীও বিচ্ছেদের পথ বেছে নিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মানুষের মনের অলিগলি বোঝা আসলেই বড্ড কঠিন!
Leave a Reply