মনোলোক / বালিয়াকান্দি (রাজবাড়ী) | ১৭ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে ফিল্মি স্টাইলে অপহরণের শিকার উজ্জ্বল ভৌমিককে (৫৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা অপহরণ চক্রের ৫ সদস্যকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন উজ্জ্বল ভৌমিক। সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।
ঘটনার পরদিন ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। রাজবাড়ী জেলা পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের সরাসরি নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে তদন্তে নামে পুলিশ।
প্রযুক্তির সহায়তায় এসআই মো. রুস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস টিম কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে। ধৃতরা হলেন:
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে অপহৃত উজ্জ্বল ভৌমিককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ইমন শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এই ঘৃণ্য অপরাধের দায় স্বীকার করেছে। পুলিশ এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।
মনোলোক: সত্যের সাথে, সবসময়।
Leave a Reply