google.com, pub-1706303507979226, DIRECT, f08c47fec0942fa0



ঢাকা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করতে তাঁর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের এই বার্তাকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।















































































