বরগুনার পায়রা নদীতে গোসলে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে। বাবার সঙ্গে বরগুনায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে গিয়ে এক স্বজনের সঙ্গে পায়রা নদীতে গোসলে নামে সে। নদীতে তীব্র স্রোত থাকায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায় জুঁই।

স্থানীয়রা জাল টেনে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে বরগুনা সদর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, তীব্র স্রোতের কারণে এখনো নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে সহায়তার জন্য পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে।
Leave a Reply