
মনোলোক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের স্টিক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁকে জয়ী ঘোষণা করার পর এই আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, লাল গোলাপ দিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
নির্বাচনী প্রক্রিয়া: বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলে। বিকাল ৫টা ২ মিনিটে গণনা শুরু হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ও বিজয়ীর নাম ঘোষণা করেন।
সংসদ কক্ষে অভিবাদন: ফল প্রকাশের পর পরই প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকারি ও বিরোধী দলের সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
মির্জা ফখরুলও হাত তুলে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক: বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এগিয়ে আসলে নতুন রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে কোলাকুলি করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে আসন ছেড়ে এসে নতুন রাষ্ট্রপতি ও বিরোধী দলের নেতার সঙ্গে কুশল ও কোলাকুলি করেন।
Leave a Reply