মনোলোক : নওগাঁর বদলগাছীতে কথাকাটাকাটির একপর্যায়ে “পাখি” নামের এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান টুটুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

নওগাঁয় শ্রমিক সর্দারকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, অভিযুক্ত আটক
শনিবার (২২ আগস্ট) দুপুরে কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা গুরুতর দগ্ধ অবস্থায় পাখিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আটক আসাদুজ্জামান টুটুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
— মোঃ মাহফুজুল ইসলাম, নওগাঁ জেলা | মনোলোক.