
বিনোদন | মনোলোক 🔗
নেপালের মনোরম পাহাড়ি শহর পোখারায় নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটির দৃশ্যধারণে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীরা।
সীমান্তবর্তী এলাকার অপরাধ ও নানা অনিয়মকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘শিকার’-এর গল্প। সিনেমাটিতে অপু বিশ্বাসকে ভিন্নধর্মী ও গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস
সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্যসহ বাংলাদেশ ও নেপালের শিল্পীরা। প্রযোজনা করছে রেজা ফিল্মস।
প্রাথমিকভাবে ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও পরে গল্পের পরিসর, বাজেট ও অভিনয়শিল্পীদের বিবেচনায় ‘শিকার’কে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে নেপালে এর শুটিং চলছে।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে…
Leave a Reply