
মনোলোক : রাজধানী ঢাকায় নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালুকরছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। আগামী ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
এক নজরে নতুন উদ্যোগের মূল ফিচারসমূহ:
পুরোপুরি নারীবান্ধব পরিচালনা: গোলাপি রঙের এই বিশেষ বাসগুলোর যাত্রী শুধু নারীরাই হতে পারবেন। একই সাথে চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন প্রশিক্ষিত নারী কর্মীরা।

রাজধানীতে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু
ই-টিকিট সুবিধা: যাত্রীদের সময় বাঁচাতে এবং ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই বাসগুলোতে ‘সহজ ডটকম’-এর মাধ্যমে র্যাপিড পাস/ডিজিটাল টিকিটিং ব্যবস্থা চালু থাকবে।
কর্মসংস্থান ও ইশতেহার বাস্তবায়ন: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং গণপরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যেসব রুটে চলবে বাস:
রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি ডিপোর (যেমন: নতুন বাজার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল, গাবতলী-মতিঝিল ইত্যাদি) অধীনে প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি বাস চালু হবে। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা এবং বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে ৪টি বাস চালু হচ্ছে।
১৮ আগস্ট উদ্বোধনের পর যাত্রী সাপেক্ষে এবং ১৯ আগস্ট ২০২৬ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব বাস নিয়মিত চলাচল করবে।
Leave a Reply