

১৯ বছর পর ‘শিবম’ হয়ে ফিরছেন ইমরান হাশমি
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ পরিচালনা করেছিলেন মোহিত সুরি। ছবিতে ইমরান হাশমির বিপরীতে ছিলেন শ্রেয়া শরণ। প্রযোজনা করেছিল বিশেষ ফিল্মস।
তবে মুক্তির সময় ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। বক্স অফিস ইন্ডিয়ার হিসাবে, প্রায় ১৮ কোটি রুপি বাজেটের ছবিটি ভারতে ১০.৮৪ কোটি এবং বিশ্বব্যাপী প্রায় ১২.২৫ কোটি রুপি আয় করেছিল। সাইটটি ছবিটিকে ‘Disaster’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
সময় গড়ানোর সঙ্গে ‘আওয়ারাপন’ দর্শকদের কাছে বিশেষ মর্যাদা পায় এবং এর আবেগঘন গল্প ও সংগীতের কারণে ছবিটি একটি কাল্ট ফিল্ম হিসেবে পরিচিতি লাভ করে। এবার সেই জনপ্রিয়তার ওপর ভর করেই আসছে ‘আওয়ারাপন ২’। টিজারে পুরনো শিবমের গল্পকে নতুনভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিত মিলেছে।

১৯ বছর পর ‘শিবম’ হয়ে ফিরছেন ইমরান হাশমি
প্রথম ছবির সময় যে সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল, সেটিই পরবর্তী সময়ে দর্শকের ভালোবাসায় কাল্ট মর্যাদা পেয়েছে। তাই ‘আওয়ারাপন ২’ ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—১৯ বছর পর শিবমের প্রত্যাবর্তন কি এবার বক্স অফিসেও সাফল্যের গল্প লিখবে?
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে…
Leave a Reply