
মনোলোক ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনাটি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পর্যায়ক্রমে সাতটি ইউনিট সেখানে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কোনো ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply