
রিপোর্ট: শামীম আহমেদ : কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার পরিচিত পরিবহন ব্যবসায়ী জিল্লুর রহমানের মেজো ছেলে অনিক আর নেই। জীবনের সঙ্গে দীর্ঘ সংগ্রাম শেষে তিনি শুক্রবার (৬ মার্চ) ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জিল্লুর রহমান এর ৩ছেলের মাঝে অনিক ছিলো ২য়।
অনিকের মৃত্যুর খবরটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টের মাধ্যমে জানান তার বড় ভাই সাকেল রহমান নয়ন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লিখেছেন,
“আমার আদরের ছোট ভাই অনিক মারা গেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভাইকে বেহেশত নসিব করেন।”
পরিবার সূত্রে জানা যায়, অনিক কিছু বছর আগে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় তিনি একটি পা হারান। জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে দীর্ঘদিন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জীবনযুদ্ধ চালিয়ে গেছেন তিনি। এক পা হারিয়েও হার না মানা সেই তরুণের জীবন যেন ছিল সংগ্রামের এক নীরব প্রতীক—ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা একটি গাছের মতো, যে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হলেও মাটির টান ছাড়েনি।
অনিকের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় পরিবহন ব্যবসায়ী, সহকর্মী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকেই স্মৃতিচারণ করে বলেন, অনিক ছিলেন শান্ত-ভদ্র স্বভাবের এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন।
কমলপুর মাদ্রাসা মাঠে মরহুম অনিকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে।
অনিকের মৃত্যুতে স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। অনেকেই আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি কামনা করেছেন।
Leave a Reply