
ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় খণ্ড-বিখণ্ড অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছে বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তি নারী নাকি পুরুষ—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এক নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়েছে। মরদেহের অন্যান্য অংশও আশপাশের বিভিন্ন এলাকায় পাওয়া গেছে বলে জানা গেছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধার করা মরদেহের অংশগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহের পর মরদেহ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এবং কারা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মনোলোক | www.monolok.net
Leave a Reply