
ঢাকা, ১ জুন ২০২৬: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বর্তমান সরকার শহীদ জিয়ার দর্শনে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ইশতেহার বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য।
নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। হেসে-খেলে সময় পার করলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।” একটি সফল সরকার পরিচালনায় তিনি দলের সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক শিক্ষার ওপর জোর দেন তিনি।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply