
আন্তর্জাতিক ডেস্ক | মনোলোক
আমেরিকার প্রখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনৈতিক বিজ্ঞানী জন মিয়ারশাইমার ইরান ও পশ্চিমা বিশ্বের চলমান উত্তেজনা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান বনাম আমেরিকা-ইসরায়েল দ্বন্দ্বে কৌশলগতভাবে পশ্চিমারা পরাজিত হয়েছে।
মিয়ারশাইমারের মতে, বর্তমানে পরিস্থিতির যে বাস্তবতা, তাতে আমেরিকার পক্ষ থেকে ইরানকে কিছু ছাড় দেওয়া এখন সময়ের দাবি। তিনি ইরানের সামরিক ও ভৌগোলিক শক্তির প্রশংসা করে বলেন, “বাস্তবে আমরা এই যুদ্ধে হেরে গেছি এবং আমাদের কিছু ছাড় দিতেই হবে।”
শক্তির মূল উৎস: ক্ষেপণাস্ত্র ও হরমুজ প্রণালী
মিয়ারশাইমার তার বিশ্লেষণে ইরানের টিকে থাকার ও প্রভাবশালী হওয়ার পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন:
হরমুজ প্রণালী: তিনি মনে করেন ইরানিরা কখনোই গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না।
প্রতিরক্ষা সক্ষমতা: ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বর্তমানে তাদের শক্তির অন্যতম প্রধান উৎস, যা তারা কোনো অবস্থাতেই বিসর্জন দেবে না।
এই রাজনৈতিক বিজ্ঞানীর মতে, ইরানের এই সক্ষমতাগুলোই তাদের আঞ্চলিক রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে রেখেছে, যেখানে আমেরিকা ও ইসরায়েলি পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।
তথ্যসূত্র: পার্সটুডে/এস এ/২৯
Leave a Reply