
মনোলোক / বৈরুত, লেবানন:
আরব বিশ্বের অন্যান্য দেশের তুলনায় লেবানন দীর্ঘকাল ধরেই মত প্রকাশের আপেক্ষিক স্বাধীনতার জন্য পরিচিত। কিন্তু সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং ইসরায়েলের সাথে চলমান সংঘাতের অজুহাতে সেই স্বাধীনতায় ভাটা পড়ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, “জাতীয় সংহতি রক্ষা” এবং “নেতিবাচক পরিণতি” এড়াতে গণমাধ্যম, শিল্পী ও কৌতুক অভিনেতাদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।
গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর লেবানন সরাসরি মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২,৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও গত ১৭ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের প্রবণতা বেড়েছে।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনা করলেই শিল্পী ও অ্যাক্টিভিস্টদের হয়রানির শিকার হতে হচ্ছে।
সরকারের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। তবে বিশ্লেষকরা মনে করছেন, সংহতির দোহাই দিয়ে মূলত গণতান্ত্রিক অধিকার ও সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply