1. info@www.monolok.net : মনোলোক :
       
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

[ Magazine Booster Premium > Buttons Widget ]

রামগড়ে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ Time View

 

মনোলোক : খাগড়াছড়ি জেলার রামগড় পাতাছড়া ইউনিয়ন এর নাকাপা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম।

নির্বাচনের প্রচারণায় আলোকজ্জা করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৩ এর (গ) দফা লংঘনের অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মোঃ শাখাওয়াত হোসেন উভয়কে একই বিধিমালার বিধি ২৭ এর দফা (ক) অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ০২ টি মামলায় সর্বমোট ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয়ের নির্বাচনী প্রচারণার নিমিত্ত স্থাপিত বিলবোর্ড এর সাইজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৪ এর দফা (ক) এ নির্ধারিত সাইজের তুলনায় বেশি হওয়ায় তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অপসারণের নির্দেশনা প্রদান করা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তা তাৎক্ষণিক অপসারণ করেন।
শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে উপস্থিত সকলকে সচেতন করেন।

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2019 Breaking News

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট