
মনোলোক : সৈয়দপুরে প্রতারণা মামলার এক আসামিকে আটক করতে গিয়ে পুলিশের অভিযানে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের একপর্যায়ে আটক ব্যক্তি পুলিশের নিয়ন্ত্রণ থেকে পালিয়ে যান এমন অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)দুপুরের দিকে সৈয়দপুর শহরের ব্যস্ত শহীদ ডা.জিকরুল হক সড়কে।পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম মহসিন আলী মন্টু। তিনি সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় খালেদ মার্কেটে গার্মেন্টস ব্যবসা পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ থেকে আগত পিবিআইয়ের একটি দল সাদা পোশাকে মহসিন আলীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় তিনি নিজেকে ভুয়া পুলিশ ধরে নিয়েছে বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উত্তেজিত জনতার একাংশ পুলিশের ওপর হামলা চালায়।এ সময় অভিযানে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং গাড়িচালকসহ একাধিক পুলিশ সদস্য আহত হন।সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আটক ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
সৈয়দপুর থানার পুলিশ জানায়, ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার সূত্র ধরে পিবিআই সদস্যরা অভিযান পরিচালনা করছিলেন।ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন,নিয়মিত তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযানটি পরিচালনা করা হচ্ছিল।তবে স্থানীয় কিছু লোকের ভুল বোঝাবুঝি ও হঠাৎ উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষ��
Leave a Reply