যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (NTSB) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, সেসনা ৪৪১ ফ্লাইটটি অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত কেপ নিউনহাম এলাকার দিকে যাচ্ছিল।
গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর বিমানটি একটি এয়ারস্ট্রিপের কাছে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ছিলেন দুই পাইলট ও ছয়জন যাত্রী। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার ও পরিস্থিতি যাচাইয়ের কাজ শুরু করেছে।
কেপ নিউনহামের ওই স্থানে সাধারণ যাত্রীবাহী বিমানের পরিবর্তে মূলত সামরিক ও বিশেষ চার্টার্ড বিমান অবতরণের অনুমতি রয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে মনোলোকের পরবর্তী আপডেটে জানানো হবে।
সূত্র: CNN