
মনোলোক, ঢাকা, ১১ জুন ২০২৬: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
লাইসেন্স বাতিলের পর হাসপাতালটির বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:
তাত্ক্ষণিক সেবা বন্ধ: লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এই মুহূর্ত থেকে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের আর কোনো ধরনের চিকিত্সা সেবা দেওয়ার সুযোগ নেই। হাসপাতালটিতে নতুন কোনো রোগীও ভর্তি করা যাবে না।
ভর্তি থাকা রোগীদের স্থানান্তর: আইন অনুযায়ী বর্তমানে ভর্তি থাকা রোগীদেরও সেখানে সেবা নেওয়ার সুযোগ নেই। তবে মানবিক দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রোগীদের দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো লাইসেন্সধারী বৈধ হাসপাতালে সরিয়ে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।
স্বাস্থ্য অধিদপ্তরের মানবিক সহায়তা: বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে রোগীদের স্থানান্তরের সুবিধার্থে কোনো পক্ষ যদি সাহায্য চায়, তবে মানবিক দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে আশ্বস্ত করেছেন মহাপরিচালক।
Leave a Reply