চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী শিবা শানু-জয় চৌধুরী প্যানেল
Update Time :
শনিবার, ৪ জুলাই, ২০২৬
২২
Time View
মনোলোক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার ভোর পর্যন্ত ভোট গণনা চলে। গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফলে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে দিনভর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পী, প্রার্থী ও সমর্থকদের সরব উপস্থিতিতে জমে ওঠে নির্বাচনী আমেজ।
বি এফ ডি তে ভোট গ্রহন চলছে
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একদিকে ছিলেন ফাইটার আরমান–রুমানা ইসলাম মুক্তি, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী। ভোট গণনা শেষে শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল শীর্ষ দুই পদে বিজয় অর্জন করে।
নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি এইচ নিশান-এর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং শিল্পী সমিতিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply