
মনোলোক : ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় শাশুড়ি ও জামাইয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। অভিযোগের পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জামাই আব্দুল খালেককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, বুধবার (১ জুলাই) সকালে পালিত মেয়ে ভাবনা তার স্বামী আব্দুল খালেককে শাশুড়ি বেলী বেগমের কক্ষে দেখতে পান। অভিযোগ অনুযায়ী, তিনি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে স্থানীয়রা অভিযুক্তদের আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আব্দুল খালেক ও বেলী বেগম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানেই তাদের পরিচয় হয়। পরে বেলী বেগমের পালিত মেয়ে ভাবনার সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। বিয়ের পর তারা শ্বশুরবাড়িতে একই ঘরে পার্টিশন দিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
— মনোলোক ডেস্ক
🌐 www.monolok.net
Leave a Reply