
মনোলোক | ঝিনাইদহ : মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের উচ্ছ্বাসে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে রসুল উদ্দীন (৪৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে মন খারাপ করে তিনি বাড়িতে চলে যান। পরে আর্জেন্টিনা সমতায় ফিরলে আবার খেলাস্থলে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। একপর্যায়ে জর্দা দিয়ে পরপর তিনটি পান খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, রসুল উদ্দীন আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
🖋️ সংবাদ: ফখরুদ্দিন হৃদয়, ঝিনাইদহ জেলা
Leave a Reply