
মনোলোক | চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের স্থানীয় এক স্টুডিওতে ধারণ করা হলো সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত ভিন্ন মাত্রার নিয়মিত আয়োজন ‘The Pod Cast’।
সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ও ভাবনায় এই অনুষ্ঠানটি নিয়ে এসেছেন তরুন নির্মাতা ও পরিকল্পনাকর্তা মেহেদী হাসান ফয়সাল।
নান্দনিক সেট ও চমৎকার আবহ নিয়ে তৈরি এই পডকাস্টের মূল উদ্দেশ্য— আমাদের সমাজে এবং দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ যেসব বাস্তব পরিস্থিতি বা রিয়ালিটির সম্মুখীন হন এবং ভবিষ্যতে হবেন, সেগুলোকে উন্মোচন করা। অনুষ্ঠানটিতে বিভিন্ন সময় নানা ধরণের বাস্তবসম্মত বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, সমালোচনা ও পর্যালোচনা করা হবে।
সম্প্রতি প্রকাশিত এর একটি ঝলকে (ভিডিওতে) মুখোমুখি অবস্থানে দেখা গেছে মেহেদী হাসান ফয়সাল এবং নূর জান্নাত নুসাইবাকে। প্রথাগত আলোচনার বাইরে গিয়ে জীবন ও সমাজের রূঢ় বাস্তবতাকে দর্শকদের সামনে তুলে ধরাই এই জুটির মূল লক্ষ্য।
ভিন্নধর্মী ও সময়োপযোগী এই পডকাস্টের মাধ্যমে চট্টগ্রামের স্থানীয় প্রতিভাদের কাজ যেমন তুলে ধরা হচ্ছে, তেমনি এটি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটির প্রথম পর্ব নিয়ে দর্শক মহলেও তৈরি হয়েছে দারুণ কৌতূহল।
© মনোলোক ডটনেট – সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply