ভীতিজনক সেই ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। বনি নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওতে হামলাকারীদের তীব্র গালাগাল ও আক্রমণ চালানোর জন্য একে অপরকে উসকানি দিতে শোনা যায়। কথোপকথনে হামলাকারীদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট ছিল এবং তারা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল।
হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্র দাবি করছে, রাজনৈতিক মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত হতে পারে।
উল্লেখ্য, নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার নাগরিক বনি আমিন বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার ভিডিও ফেসবুকে শেয়ার করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।

ইতালির রোমে ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর অতর্কিত হামলা
বিদেশে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের ঝড় উঠেছে। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply